293940

বিজয়ের সিনেমায় ভিলেন শাহরুখ

বেশ কয়েকটি বলিউড সিনেমা ফিরিয়ে দেওয়ার পর তামিল ছবিকে কবুল বললেন শাহরুখ খান। তাও নাকি ভিলেনের ভূমিকায় দেখা যাবে এ সুপারস্টারকে।‘থালাপাথি ৬৩’ শিরোনামের এ সিনেমায় নায়ক হচ্ছে বিজয় সেতুপতি, নায়িকা হিসেবে থাকছেন কমল হাসানের মেয়ে শ্রুতি হাসান।প্রথমে শোনা গিয়েছিল, এই ছবিতে ক্যামিও বা অতিথি চরিত্রে থাকছেন শাহরুখ। কিন্তু এখন সংশ্লিষ্ট একটি সূত্র জানাচ্ছে, ‘থালাপাথি ৬৩’-তে তার চরিত্রটিকে ক্যামিও বলা যায় না।

তবে প্রধান ভিলেন হলেও সিনেমা ক্লাইম্যাক্সে এসেই পর্দায় আগমন ঘটবে শাহরুখের। সব মিলিয়ে ১৫ মিনিটের উপস্থিতি তার।বিজয়ের সঙ্গে একটি অ্যাকশন দৃশ্যে দেখা যাবে কিং খানকে। এই প্রথম তামিল ছবিতে অভিনয় করবেন তিনি।এই ছবির নির্মাতারা ভিলেনের চরিত্রটির জন্য কোনো বলিউড তারকাকে চাইছিলেন। শাহরুখকে প্রস্তাব দেওয়ার পর তিনি রাজি হয়ে যান।

আরও শোনা যাচ্ছে, চলতি আইপিএল-এ চিপকের এমএ চিদম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের ম্যাচ পাশাপশি বসে দেখার সময় শাহরুখকে ছবিটি করার প্রস্তাব দেন পরিচালক অলটি কুমার।শাহরুখকে সর্বশেষ দেখা গেছে আনন্দ এল রাই পরিচালিত ‘জিরো’ সিনেমায়। বিপরীতে ছিলেন ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মা। সিনেমাটি ভালো ব্যবসা করেনি বক্স অফিসে। এর পরপরই কয়েকটি সিনেমা ফিরিয়ে দেন এ নায়ক। শোনা যাচ্ছে, একাধিক সিনেমার ব্যর্থতার কারণে নতুন প্রজেক্ট নিয়ে দ্বিধায় ভুগছেন তিনি।

ad

পাঠকের মতামত