293851

বিয়ে ছাড়াই ফের বাবা হচ্ছেন অর্জুন

বিনোদন ডেস্ক | স্ত্রী মেহর জেসিয়ার সঙ্গে গত বছরই ২০ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল। কিন্তু এক বছর যেতে না যেতেই খবর এলো আবার বাবা হতে যাচ্ছেন এই অভিনেতা। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্ট্রাগ্রামে নিজেই এই সুখবর জানিয়েছেন অর্জুন।সম্প্রতি প্রেমিকা অন্তঃসত্ত্বা গ্যাব্রিয়েলা দিমিত্রিয়েদসের সঙ্গে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অর্জুন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এই বেবির জন্য ধন্যবাদ বেবি।’

একই ছবি পোস্ট করে গ্যাব্রিয়েলাও লিখেছেন, ‘তোমার কাছে কৃতজ্ঞ। তোমার সঙ্গে দেখা করার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’ইন্ডিয়া টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৯ সালে আইপিএল পরবর্তী পার্টিতে দেখা হয় অর্জুন-গ্যাব্রিয়েলার। তার কয়েক বছর পর ফের তাদের দেখা হয়। আর তারপরই শুরু হয় ডেটিং। গ্যাব্রিয়েলা দক্ষিণ আফ্রিকার মডেল ও অভিনেত্রী।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, মা মারা যাওয়ার সময় অর্জুনের পাশে দেখা গেছে তার প্রেমিকাকে। ২০১৪ সালে সোমালি কেবলের সঙ্গে বলিউডে ডেবিউ করেন গ্যাব্রিয়েলা। ২০১৬ সালে একটি তেলুগু ছবিতেও তার স্পেশ্যাল অ্যাপিয়ারেন্স ছিল।উল্লেখ্য, ২০১৮ সালের মে মাসে স্ত্রী মেহর জেসিয়ার সঙ্গে বিচ্ছেন হয় অর্জুন রামপালের। ওই ঘরে মাহিকা ও মায়রা নামে তার দুটি সন্তান রয়েছে।

ad

পাঠকের মতামত