293876

জায়ানের মরদেহ দেশে

শ্রীলঙ্কার রেস্তোরাঁয় বোমা হামলায় নিহত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরীর (৮) মরদেহ দেশে আনা হয়েছে। আজ বুধবার দুপুর ১টার দিকে শ্রীলঙ্কা এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার মরদেহ রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।দুপুর দেড়টার দিকে বিমানবন্দর থেকে জায়ানের লাশ সরাসরি বনানীর ২ নম্বর রোডের ৯ নম্বরে তার নানার (শেখ সেলিম) বাসভবনে নিয়ে আসা হবে। এরপর বনানীর চেয়ারম্যান বাড়ি মাঠে জানাজা শেষে বাদ আসর বনানী কবরস্থানে দাফন করা হবে তাকে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাত ভাই শেখ সেলিম। তাই পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানে বাবা-মায়ের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা যেত জায়ানকে। জায়ানে মৃত্যু দাগ কেটেছে প্রধানমন্ত্রীকে। মঙ্গলবার ব্রুনেই সফর থেকে ফিরে বিমানবন্দরেই আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী।শ্রীলঙ্কায় আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫৯ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ৪৫ জনই শিশু, যার মধ্যে রয়েছে বাংলাদেশের শিশু জায়ান চৌধুরী।উল্লেখ্য, গত রোববার শ্রীলঙ্কার তিন গির্জা ও তিন হোটেলসহ আটটি স্থানে বোমা হামলা চালানো হয়। হামলায় নিহতের পাশাপাশি আহত হয় অন্তত ৫০০ জন।

ad

পাঠকের মতামত