293536

শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১০

শ্রীলঙ্কায় একের পর এক বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ শতাধিক মানুষ। গত রোববার শ্রীলঙ্কায় তিনটি গির্জা, তিনটি হোটেল ও আরও কয়েকটি জায়গায় এ সিরিজ বোমা হামলা চালানো হয়।হামলার জন্য স্থানীয় ইসলামি চরমপন্থী দল ন্যাশনাল তাওহিদ জামায়াতকে দায়ী করেছে শ্রীলঙ্কার সরকার। তাদের সঙ্গে বিদেশি শক্তির যোগ রয়েছে বলেও দাবি সরকারের।

এদিকে জামাত আল -তাওহিদ আল -ওয়াতানিয়া নামে একটি জঙ্গিগোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে। দুবাইভিত্তিক আল অ্যারাবিয়া টেলিভিশন চ্যানেলকে উদ্ধৃত করে একথা জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস।হামলার ঘটনায় ইতিমধ্যে ৪০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।এদিকে আজ মঙ্গলবার শ্রীলঙ্কায় জাতীয় শোক পালিত হচ্ছে। সব সরকারি প্রতিষ্ঠানে দেশটির জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

ad

পাঠকের মতামত