293242

না ফেরার দেশে অভিনেত্রী সাইরা খান

বিনোদন ডেস্কঃ অভিনেত্রী সাইরা খান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন । ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘কামসূত্র থ্রিডি’তে অভিনয় করেছিলেন তিনি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শিল্পী মহলে সাইরার মৃত্যুর খবর পাওয়ার পর কামসূত্র থ্রিডি’র পরিচালক রূপেশ পাল সাংবাদিকদের বলেন, শকিং নিউজ। আরো অনেক পরিচিতি বা জনপ্রিয়তা পাওয়া উচিত ছিল ওর। পারফরম্যান্সে নিজেকে প্রমাণও করেছিল। আমাদের দুঃখের সময়। ওর আত্মা শান্তি পাক।

কামসূত্র থ্রিডি’তে সাইরার সুযোগ পাওয়া খুব সহজ ছিল না। রূপেশ বহু সময় ধরে তাকে রাজি করিয়েছিলেন বলে জানিয়েছেন। তিনি বলেন, সাইরা রক্ষণশীল মুসলিম পরিবারের মেয়ে ছিল। ফলে ডেবিউতেই কামসূত্রের মতো বোল্ড ছবিতে অভিনয় করাটা খুব সহজ ছিল না। সাইরা সেই চ্যালেঞ্জটা নিয়েছিল। ওই চরিত্রটা ওর মতো করে কেউ করতে পারত না। বলিউড ছাড়াও কিছু আঞ্চলিক ছবিতে কাজ করেছিলেন সাইরা।

ad

পাঠকের মতামত