293011

শ্রাবন্তীর বিয়ে, কোন কাজে ব্যস্ত প্রাক্তন স্বামী কৃষ্ণণ?

বিনোদন ডেস্ক।। ২০১৭ সালের ১০ জুলাই ভারতের মুম্বাইয় শহরের সুপার মডেল কৃষ্ণ ব্রজের সঙ্গে দ্বিতীয় বিয়ে হয়েছিল টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ৷ বছরখানেক প্রেমের পর বাগদান। তারপর বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন দু’জন ৷ মহা সমারোহে বিয়েটাও হয়েছিল ৷ তবে শেষ পর্যন্ত সেই বিয়ে টেকেনি ৷ বিয়ের ৮৫ দিনের মাথায় ডিভোর্স হয়ে যায় ৷ তবে কী কারণে তাদের সম্পর্ক ভেঙে গিয়েছিল, এ নিয়ে মুখ খুলতে চাননি কেউ-ই ৷

এর মধ্যেই শ্রাবন্তী জীবনে এসেছে নতুন প্রেম৷ চণ্ডীগড়ে রোশন সিংয়ের দেশের বাড়িতে হতে চলেছে শ্রাবন্তীর তৃতীয় বিয়ের সেই অনুষ্ঠান ৷ তবে এ নিয়ে চরম নিস্তব্ধতা বজায় রেখেছ দুই পরিবার ৷ গোটাটাই হচ্ছে অনেকটা লুকিয়ে লুকিয়ে ৷ নতুন সংসার শুরু করতে চলেছেন শ্রাবন্তী ৷ অন্যদিকে কৃষ্ণণের পরিস্থিতিটা এখন ঠিক কেমন?

আসলে শ্রাবন্তীর সঙ্গে বিচ্ছেদের পর থেকেই কৃষ্ণণকে পূজা-অর্চনা করতে দেখা গিয়েছে ৷ অবশ্য তার বাড়িতে প্রতিষ্ঠিত রয়েছেন গোপাল জিউ৷ সেই পূজাতেই মনযোগী থাকেন শ্রাবন্তীর প্রাক্তন স্বামী ৷

চৈত্র নবরাত্রিতে দেবীর পূজার ব্যবস্থা করেছিলেন কৃষ্ণণ ৷ বিরাট আয়োজন করা হয়েছিল৷ আয়োজন ছিল জাগ্রাতারও৷ সেখানে নিজে অংশ নিয়েছিলেন তিনি৷ গত ১৭ এপ্রিলও সেই পুজোর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন৷ গঙ্গা থেকে মাথায় করে পূজার পানি আনা থেকে শুরু করেছিলেন পূজার কাজ৷ সবদিকেই বিশেষ নজর রেখেছিলেন কৃষ্ণণ ৷ সব কিছু ভুলতেই কী পুজো-অর্চনায় মন দিয়েছেন কৃষ্ণণ? প্রশ্নটা উঠছেই৷ উৎস: পরিবর্তন।

ad

পাঠকের মতামত