292610

নুসরাত হত্যার বিচারের দাবিতে মালদ্বীপে মানববন্ধন

ফেনীর সোনাগাজীতে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন নিপীড়ন, আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের মাধ্যমে দোষীদের ফাঁসির দাবিতে মালদ্বীপে মানববন্ধন করেছেন প্রবাসী বাঙালিরা। গতকাল শুক্রবার মালদ্বীপের রাজধানী মালের পাশ্বর্বর্তী আইল্যান্ডে হুলোমাল সেন্ট্রাল পার্কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, নুসরাত জাহান রাফিকে পরিকল্পিতভভাবে হত্যা করা হয়েছে। আমরা আশা করি সরকার খুনীদের দ্রুত বিচারের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যা দেখে ভবিষ্যতে আর কেউ যেন কখনো এই ধরনের অপরাধ করতে সাহস না করে।

মালদ্বীপে ভিউ কনস্ট্রাকশনের আয়োজনে উক্ত মানববন্ধনে বক্তব্য দেন-ভিউ কনস্ট্রাকশন গ্রুপের চেয়ারম্যান ও মালদ্বীপ আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি দুলাল হোসেন, হুলেমালে ইউ এস বাংলা ব্যবসায়ী সমিতির সভাপতি মোখলেসুর রহমান, ব্যবসায়ী মো. নুরুল ইসলাম, মো. দেলোয়ার হোসেন ও মো. মিজানুর রহমান প্রমুখ।

গত ৬ এপ্রিল সকালে আলিম পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় যায় নুসরাত জাহান রাফি। মাদ্রাসার এক ছাত্রী সহপাঠী নিশাতকে ছাদের ওপর কেউ মারধর করেছে, এমন সংবাদ দিলে সে (নুসরাত) ওই ভবনের তৃতীয় তলায় যায়। সেখানে মুখোশপরা ৪/৫ জন ছাত্রী নুসরাতকে অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে মামলা ও অভিযোগ তুলে নিতে চাপ দেয়। তবে অস্বীকৃতি জানালে তারা নুসরাতের গায়ে কোরোসিন ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়।পরে ১০ এপ্রিল রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান নুসরাত জাহান রাফি।

ad

পাঠকের মতামত