292683

বিয়ে করতে এসে শ্রীঘরে ‘ভুয়া’ সহকারী জজ

ময়মনসিংহের ভালুকা উপজেলায় বিয়ে করতে আসা এক ভুয়া সহকারী জজকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। গতকাল শুক্রবার রাতে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের পাঁচপাই এলাকায় এ ঘটনা ঘটে। আজ শনিবার রাশেদুল ইসলাম ওরফে সোহাগ নামেই ওই ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। সোহাগ গাজীপুরের কাপাশিয়া উপজেলার বেড়ার চালা গ্রামের বাসিন্দা।

ভালুকা মডেল থানা সূত্রে জানা গেছে, উপজেলার শিরির চালা গ্রামের পাঁচপাই এলাকার এক মেয়ের সঙ্গে সোহাগের বিয়ের বিষয়ে কথা হয়। ওই সময় সোহাগ নিজেকে সাতক্ষীরার সহকারী জজ বলে পরিচয় দেন। পরে শুক্রবার বিকেলে সোহাগ কনেকে দেখতে তাদের বাড়িতে যান। এরপর মেয়ের পরিবার সোহাগের বিষয়ে খোঁজ নিয়ে জানতে পারে, তিনি সহকারী জজ নন।

পরে মেয়েটির পরিবারের সঙ্গে সোহাগের প্রতারণার এই বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে জানানো হয়। চেয়ারম্যান তাকে মেয়ের বাড়িতে আটকে রেখে বিষয়টি ভালুকা মডেল থানা পুলিশকে জানান। পরে পুলিশ সেখান থেকে রাতেই সোহাগসহ তার ভাইকে আটক করে।

ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম বলেন, ‘সোহাগ একজন প্রতারক। আটকের পর পুলিশ বাদী হয়ে তার নামে মামলা করেছে। আজ তাকে আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হয়েছে।’ওসি আরও বলেন, ‘একই ধরনের অভিযোগে তার নামে আগেরও মামলা রয়েছে। সে একেক সময় একেক রকম তথ্য দেয়।

ad

পাঠকের মতামত