291657

যাত্রাবাড়ীর কুতুবখালীতে মাদ্রাসার আগুন নিয়ন্ত্রনে

নিউজ ডেস্ক।। রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা কুতুবখালীতে একটি মাদ্রাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ১টা ৩২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা মাহফুজ রিবেন জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) কবির জানান, ছয় তলা মাদ্রাসা ভবনের নিচতলায় একটি টেলিভিশন সেটাপের গোডাউনে আগুন লেগেছিল। আগুন লাগার পরপরই মাদ্রাসার ছাত্রদের পাশের ভবন দিয়ে নিরাপদে বের করে আনা হয়। কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

ad

পাঠকের মতামত