মালিবাগ কাঁচাবাজার অগ্নিকাণ্ডঃ পুড়ে মরলো ৪০টি ছাগল
রাজধানীর মালিবাগ কাঁচাবাজারে আগুন লেগে ৪০টি ছাগল পুড়ে মরেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, বাজারে প্রায় ২৯৪টি দোকান রয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি মাংসের দোকান। এসব দোকানে ছাগলগুলো বাঁধা ছিলো।তারা আরও জানান, আগুনে প্রায় ১০০ দোকান পুড়ে গেছে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।ফায়ার সার্ভিসের সদর দফতরের স্টেশন অফিসার মাহফুজ রিবেন জানান, ভোর সাড়ে ৬টার দিকে আগুন নিয়্ন্ত্রণে আসে।এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।




