বড় দুর্যোগ থেকে বেঁচে গেলেন অস্থির এক ড্রাইভার (ভিডিও)
কিছুক্ষণ আগে জাতি এক মহাদুর্যোগ থেকে বেঁচে গেলো। এফডিসির সামনের রেল ক্রসিং এর উপর আটকা পড়া কয়েকটি অস্থির প্রাইভেট কার। ওদিকে কমলাপুর থেকে ছেড়ে আসা ট্রেনকে আসতে দেখা যাচ্ছে এই লাইনের উপর। হুড়মুড় শুরু হয়ে যায়। দুটো কার ওপারে চলে যায়। একটিকে বাঁচাতে উদগ্রিব সবাই। দুই গাড়ি পেছনে সেল ফোনের ভিডিও বাটনে চাপ দিয়ে আমি বসে আছি আতংকের সাথে। আমার চোখ সেই গাড়িটার উপর। যে মূহুর্তে পিছিয়ে আনা হলো তার ৫ সেকেন্ড পর সেই লাইনের উপর দিয়ে ট্রেনটি চলে গেলো। একটা বড় দুর্যোগ থেকে বেঁচে গেলেন অস্থির এক ড্রাইভার।
https://www.facebook.com/shakoor.majid/videos/10155993898837321/?t=0




