291829

তাসকিনের এখনো সুযোগ আছে: পাপন

স্পোর্টস ডেস্কঃ আইসিসি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড( বিসিবি)। তবে স্বপ্নের বিশ্বকাপের আসনে দলে জায়গা পাননি অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ। আসন্ন ক্রিকেট বিশ্বকাপের জন্য আজ ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে। অক্লান্ত পরিশ্রম করে ইনজুরি থেকে শতভাগ ফিট হয়েও স্কোয়াডে জায়গা হয়নি বাংলাদেশের স্পিড স্টার তাসকিন আহমেদের। মাশরাফি,রুবেল,মোস্তাফিজ,সাইফদের সাথে আরেক পেস সঙ্গী আবু জায়েদ রাহী।

নিজেকে শতভাগ ফিট করেও মূল স্কোয়াডে জায়গা না পেয়ে হতাশ তাসকিন। স্বাভাবিকভাবেই মনোক্ষুণ্ন তিনি।ক্যামেরার সামনে কান্নাও সামলাতে পারেননি তাসকিস। মড়ার ওপর খাঁড়ার ঘা দেখা দিয়েছে। নির্বাচকদের এসএমএস দিয়ে লবিং করার মিথ্যা অপবাদও তাকে সহ্য করতে হয়েছে।ফোন দিয়ে তাসকিনের খোজখবর নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

তাসকিনকে খেলার মাঝে থাকার কথা বলেছেন তিনি। এ ছাড়া বলেছেন, ঘরোয়া লিগ ও আয়ারল্যান্ডে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজের পারফরম্যান্সের ভিত্তিতে পরিবর্তন করা হবে ক্রিকেট বিশ্বকাপে ১৫ জনের স্কোয়াড। নাজমুল হাসান বলেন, আমি ওকে খেলার মধ্যে থাকার কথা বলেছি। বলেছি এখনও সব আশা শেষ হয়ে যায়নি। মন খারাপ করার কিছু নেই। সুযোগ এলে তাকে বিবেচনা করা হবে।

ঘোষিত হয়ে গেছে বাংলাদেশের বিশ্বকাপের স্কোয়াড। তাসকিন-ইমরুলের বাদ পড়ার খবরটি আলোচনার তুঙ্গে। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে চলছে তীব্র সমালোচনা। বিষয়টি নজর এড়ায়নি বিসিবি সভাপতি পাপনের। স্কোয়াড ঘোষণার পরও সেই একই কথার পুরনাবৃত্তি করলেন তিনি। বিসিবি সভাপতি বললেন, এখনও দরজা খোলা আছে ইমরুল-তাসকিনদের জন্য।

ad

পাঠকের মতামত