291408

নির্বাচকদের এসএমএস, তাসকিনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ!

স্পোর্টস ডেস্ক : হঠাৎ ইনজুরিতে বাংলাদেশের বিশ্বকাপ দলে জায়গা হয়নি পেসার তাসকিন আহমেদের। তার জায়গায় আবু জায়েদ রাহিকেই যোগ্য বেবে ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করে নির্বাচকরা। মঙ্গলবার(১৬ এপ্রিল) দল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে কান্নায় ভেভঙে পড়েন তাসকিন। তার সেই কান্নার ভিডিও মুহুর্তেই ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তাতে ভক্তরা দাবি তুলে, বিসিবি ঘোরতর অন্যায় করেছে তাদের তারকার সঙ্গে। অন্তত তাসকিনকে ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ড সফরে দলের সঙ্গে রাখা যেত, এমনটাই অভিব্যক্ত ছিল তাদের। তাতে দলে সুযোগ পাওয়ার একটা সম্ভাবনাও তৈরি হত।

তবে আজ ভেতরের যে খবর জানা গেলো, সেটা খুবই ভয়ঙ্কর। দেশের প্রথম সারির এই অনলাইন নিউজ পোর্টালের বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে বিশ্বকাপ দলে জায়গা পেতে লবিং করেছেন তাসকিন আহমেদ। জানা গেছে, বিশ্বকাপ দলে নিজের জায়গা পেতে অনুরোধ-উপরোধ যা করার-সবই করেছেন তাসকিন। মোবাইলে ক্ষুদে বার্তা পাঠিয়েও তিনি মন গলানোর চেষ্টা করেছেন প্রধান নির্বাচক থেকে শুরু করে প্রভাবশালী বোর্ড পরিচালকদের। এমনকি জানা গেছে, বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনকেও ক্ষুদে বার্তা পাঠিয়েছিলেন তাসকিন।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু, অন্য নির্বাচক হাবিবুল বাশার সুমন, ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান এবং বিসিবি পরিচালক আকরাম খানকেও দলে রাখার অনুরোধ জানিয়ে ক্ষুদে বার্তা পাঠিয়েছিলেন তাসকিন। ওই নিউজ পোর্টালের প্রতিবেদককে বিষয়গুলো নিশ্চিত করেছে বিসিবির একাধিক শীর্ষস্থানীয় কর্তা ব্যক্তি।

ad

পাঠকের মতামত