ভারতীয় ক্রিকেট দলের ১৫ জনের মধ্যে ১৩ জনের গালভর্তি দাড়ি কেন?
স্পোর্টস ডেস্ক।। বিশ্বকাপের জন্য ১৫ জনের স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রত্যেকের ছবিসহ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বোর্ড। তবে ছবিতে একটা কমন ফ্যাক্টর দেখা যাচ্ছে। অনেকেই নিশ্চয়ই লক্ষ্য করেছিলেন ব্যাপারটা। ছবিতে ১৫ জনের মধ্যে ১৩ জনের গালভর্তি রয়েছে দাড়িতে। কেন? নেহাতই স্টাইল স্টেটমেন্ট।
আর কেউ ব্যাপারটা খেয়াল করুক বা না করুক, ঋষি কাপুর কিন্তু করেছেন। আর তিনি সেই ১৫ জনের স্কোয়াড-এর ছবি পোস্ট করে প্রশ্ন করেছেন, এমন দাড়ি রাখার প্রবণতার কারণটা কী? প্রাচীন ইজরায়েলিদের শেষ বিচারক স্যামসনের সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের তুলনা করেছেন ঋষি কাপুর। শুধু মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডিয়া ও ভুবনেশ্বর কুমারের মুখে দাড়ি নেই। বাকি সব ভারতীয় ক্রিকেটারদের মুখভর্তি দাড়ি।
ঋষি কাপুর ছবি পোস্ট করে লিখেছেন, ‘এই ছবিটাকে রেফারেন্স হিসেবে নেবেন না। কিন্তু আমাদের বেশিরভাগ ক্রিকেটার মুখভর্তি দাড়ি রাখেন কেন? সবাই স্যামসন (মনে রাখবেন তার সব শক্তি কিন্তু চুলেই ছিল)? দাড়ি ছাড়াও কিন্তু তাদের দারুণ স্মার্ট দেখাতে পারে। এটা নিতান্তই পর্যবেক্ষণ।’ ঋষি কাপুরের এমন পর্যবেক্ষণকে যথার্থ বলেছেন অনেকে। অনেকে আবার ঋষি কাপুরকে মনে করিয়ে দিয়েছেন, ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে অনুসরণ করেই দলের বাকিরা দাড়ি রাখা শুরু করেছেন।
Don’t take this picture as a reference point but why do most of our cricket players sport full facial hair(beards)? All Samson’s?(remember he had his strength in his hair) Surely they look smart and dashing without it. Just an observation! pic.twitter.com/QMLuQ0zikw
— Rishi Kapoor (@chintskap) April 16, 2019




