291093

আবাসিক হোটেলে পৃথক অভিযান, দুই বস্তা কনডম উদ্ধার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আলেখরচর বিশ্বরোডে ‘তানিম’ ও ‘বৈশাখী’ আবাসিক হোটেল পৃথক অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী হোটেল ম্যানেজার ও অনৈতিক কর্মকাণ্ডের দায়ে ৪ নারী-পুরুষসহ ৫ জনকে আটক করেছে র‌্যাব-১১ এর সিপিসি-২ এর একটি দল। সোমবার (১৫ এপ্রিল) দুপুর ৩টায় এ অভিযান চালায়। এ সময় অনৈতিক কর্মকাণ্ডের দায়ে ৮ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়।

র‌্যাব জানায়- গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ৩টায় র‌্যাব-১১ সিপিসি-২ এর উপ-পরিচালক প্রনব কুমার এর নেতৃত্বে আলেখারচর বিশ্বরোডে আবাসিক হোটেল ‘তানিম’ ও ‘বৈশাখীতে’ দ্বিতীয় তলার একটি ড্রয়ারে তল্লাশী চালিয়ে ১৩৫ পিস ইয়াবা, দুই বস্তা কনডম ও নগদ ২ লাখ ২৫ হাজার টাকাসহ হোটেল ম্যানেজার আব্দুস সাত্তারকে আটক করা হয়।

আটককৃত আব্দুস সাত্তার জেলার হোমনা উপজেলার শ্রীনগর গ্রামের মৃত.কানু মিয়ার পুত্র। এদিকে হোটেলের বিভিন্ন কক্ষ তল্লাশী চালিয়ে অনৈতিক কার্যকালাপের দায়ে ৩ জন যুবক ও ৪ জন তরুণীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনি রায়।

র‌্যাব-১১ সিপিসি-২ এর উপ পরিচালক সহকারী পুলিশ সুপার প্রনব কুমার জানান- আমরা তানিম হোটেলে অভিযান চালিয়ে হোটেল ম্যানেজারের রুম হতে ১৩৫ পিস ইয়াবা ও নগদ দুই লক্ষ পঁচিশ টাকা উদ্ধার করি এবং ম্যানেজার আব্দুস সাত্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। ভবিষ্যতে র‌্যাব-১১ সিপিসি-২ এর নেতৃত্বে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ad

পাঠকের মতামত