আমার ব্রেষ্ট বড় করা যদি অন্যায় হয়, তাহলে সাফা কবির কত বড় অন্যায় করেছে ভেবে দেখুন : সানাই
সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় অভিনেত্রী সাফা কবির একজন ভক্তের প্রশ্নের উত্তরে বলছেন, ‘না আমি পরকালে বিশ্বাস করি না।’ এই ভিডিওর অংশটুকু সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। একই সাথে নেটিজেনদের তোপের মুখে পড়েন এই অভিনেত্রী ও মডেল। মঙ্গলবার দুপুরে তিনি তাঁর ‘ভুল’ বুঝতে পেরে সকলের নিকট ক্ষমা চেয়েছেন একইসাথে তিনি অনুরাগীদের মনে আঘাত দেওয়ার জন্য দুঃখপ্রকাশ করেছেন।
সাফা কবির বলেছেন, আমি যদি কোনও ভুল করে থাকি সেই ভুলের জন্য আমি পরম করুণাময়ের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। তিনি পরম দয়ালু এবং ক্ষমাশীল। তিনি নিশ্চয়ই আমাকে ক্ষমা করবেন। সাফা কবিরকে নিয়ে যখন তোলপাড় মিডিয়া পাড়াসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে, ঠিক তখনই নতুন করে আলোচনার জন্ম দিলেন সময়ের আলোচিত ও সমালোচিত অভিনেত্রী সানাই।
সাফা কবিরের এমন মন্তব্যে চোঁটেছেন সানাই। তিনি বলেন, ‘বাংলাদেশ মুসলিম দেশ। আর ওর মত (সাফা কবির)’র সাহস হয় কি করে এমন মন্তব্য করার? এমন বক্তব্যের পর আর তাকে নাস্তিক না বলে থাকা যাবে না। আমার ব্রেষ্ট বড় করা যদি অন্যায় হয়, তাহলে সাফা কবির কত বড় অন্যায় করেছে ভেবে দেখা উচিত। আমি বলবো যে এই ধরণের নোংরা মেয়েদের কারণে মিডিয়ার মেয়েদের দুর্নাম।’




