291025

দুই দিনই থাকলো শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি

খ্রিস্টান ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে আগামী ২১ এপ্রিল বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি থাকবে। অন্যদিকে ২২ এপ্রিল সোমবার ছুটি পড়ে শবে বরাতের। তবে শবে বরাতের তারিখ নিয়ে বিভ্রান্তি থাকায় ফের বৈঠকে বসার সিদ্ধান্ত নেয় চাঁদ দেখা কমিটি। এতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো টানা ২ দিন ছুটি পাবে কিনা তা নিয়ে সংশয় দেখা দেয়। তবে মঙ্গলবার চাঁদ দেখা কমিটি জানিয়ে দিয়ে শবে বরাত ২১ এপ্রিলই থাকছে। ফলে সোমবার সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এতে রোববার ও সোমবার দুই দিন ছুটি পাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগলো।

জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২১ এপ্রিলই পবিত্র শবে বরাত পালিত হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ। মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে নিজ দফতরে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। শাবান মাসের চাঁদ দেখার বিষয়ে বিশিষ্ট ওলামায়ে কেরামদের সমন্বয়ে গঠিত ১১ সদস্য কমিটির সুপারিশের ভিত্তিতে এ ঘোষণা দেন তিনি।

এর আগে জাতীয় চাঁদ দেখা কমিটি গত ৬ এপ্রিল সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত সভায় দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া দফতরের সব কার্যালয়, মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানগুলো থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে সিদ্ধান্ত হয় যে, বাংলাদেশের আকাশে কোথাও শাবান মাসের চাঁদ দেখা যায়নি। সে হিসাবে আগামী ২১ এপ্রিল দিবাগত রাতে সারাদেশে পবিত্র শবে বরাত উদযাপন হবে।

এরপর দেশের আকাশে সেদিন চাদ দেখা গেছে এমন তথ্য প্রকাশিত হলে বিতর্ক দেখা দেয়। এমন অবস্থায় দফায় দফায় বৈঠক শেষে ১১ সদস্যের কমিটি গঠিত করা হয়। এখন এই কমিটির সুপারিশের ভিত্তিতে আগের ঘোষণায় ঠিক রইল।

ad

পাঠকের মতামত