290413

আমাকে ভোট দিতে হবে না, ভালো ভবিষ্যতের জন্য মমতাকে ভোট দিনঃ নুসরাত

আন্তর্জাতিক ডেস্কঃ সাধারণ মানুষের পাশাপাশি লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের তৃণমূল প্রার্থী নায়িকা নুসরাত জাহানের বাকপটুতায় মুগ্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এমনকী নির্বাচনী এলাকা বসিরহাটের বাইরে বিভিন্ন জেলায় নুসরাতকে নিজের সঙ্গে প্রচারেও নিয়ে যাচ্ছেন তৃণমূলনেত্রী।নুসরাত এবার সরাসরি জানিয়ে দিলেন, তিনি কেবল প্রার্থী মাত্র। রাজ্যবাসী নিজেদের ভবিষ্যত সুদৃঢ় করতে মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভোট দেবেন।

রবিবার প্রচারে বেরিয়ে নুসরাত বলেন, ‘ভোট আপনাদের ক্ষমতা ও অধিকার, এ রাজ্যে অন্য কাউকে ভোট দিয়ে আপনাদের ভোট নষ্ট করবেন না। নিজেদের ভালো ভবিষ্যতের জন্যই তৃণমূলকে ভোট দেবেন, এছাড়া অন্য কোনও কারণ থাকতে পারে না।’তিনি জানিয়ে দেন, ‘আমাকে ভোট দিতে হবে না। ভোট দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমাকে শুধু দোয়া ও আশীর্বাদ করুন।’বসিরহাট কেন্দ্রে ইদ্রিশ আলিকে সরিয়ে এবার নুসরাত জাহানকে প্রার্থী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমদিকে সমালোচনা হলেও নুসরতের সার্বিক পদক্ষেপে অনেকেরই ধারণা, নুসরত রাজনীতিতেও লম্বা রেসের ঘোড়া।

ad

পাঠকের মতামত