রাজধানীর ফার্মগেটে এক বৃদ্ধাকে চাপা দিল পুলিশের রেকার
রাজধানীর ফার্মগেটে এক নারীকে চাপা দিয়েছে পুলিশের একটি রেকার গাড়ি।আজ সোমবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।গুরুতর আহত অবস্থায় ওই নারীকে ফার্মগেটের আল রাজী হাসপাতালে নেয়া হয়েছে।পুলিশের রেকার চালানো ওই সরকারি কর্মচারীর নাম শাহআলম। দুর্ঘটনার পরপরই ওই পুলিশ সদস্যকে গণধোলাই দিয়েছে উপস্থিত জনতা।
আহত ওই নারীর নাম সুফিয়া আক্তার। বয়স ৬০ বছর। তিনি রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় বসবাস করেন।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সেখানে উপস্থিত তেজগাঁও থানার পুলিশ সদস্য তৌফিক।তৌফিক জানান, তেমন কিছু হয়নি। ওই নারী সামন্য আহত হয়েছেন। তাকে চিকিৎসা দেয়া হয়েছে। এখন সে সুস্থ রয়েছে।সূত্র: দৈনিক জনকন্ঠ




