290754

পৃথিবীর সবচেয়ে উচু ভবন বুরুজ আল খলিফার চূড়ায় বজ্রপাত (ভিডিও)

এবার বজ্রপাত স্পর্শ করল পৃথিবীর সর্বোচ্চ ভবন বুরুজ আল খলিফার চূড়ায় বজ্রপাতের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, প্রচণ্ড বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাত শুরু হয়। আকাশ থেকে নেমে আসা বজ্রটি বুরুজ আল খলিফার চূড়া স্পর্শ করে।ভিডিওটি দেখে এটিকে বজ্রপাতের দৃশ্য মনে নাও হতে পারে, কারণ আকাশ থেকে নেমে বজ্রটি বুরুজ আল খলিফার চূড়ায় এমনভাবে মিশে গেছে, মনে হবে যেন আলোকসজ্জার ঝলকানি।

সুন্দর এ দৃশ্যটি দুবাইয়ের যুবরাজ শেখ হামদান বিন মোহাম্মাদ বিন রশিদ আল মাকতুম তার ইনস্টাগ্রামে শেয়ার করেছেন।৮২৮ মিটার উচ্চতার এ টাওয়ায়ে বজ্রপাতের দৃশ্যটি যুবরাজের ইনস্টাগ্রামে শেয়ার করার পর ভিডিওটি অনলাইনে ভাইরাল হয়ে যায়।দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মাদ বিন রশিদ আল মাকতুম (ফাজা) ছবি শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে বেশ জনপ্রিয়। ইনস্টাগ্রামে ৩৬ বছর বয়সী এই যুবরাজের প্রায় ৭৭ লাখের বেশি ফলোয়ার রয়েছে।ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

https://www.youtube.com/watch?v=NATID_36P5Q

সূত্র: আল আরাবিয়্যাহ

ad

পাঠকের মতামত