ছাত্রীর আত্মহত্যা কানের দুল কিনে না দেওয়ায়
নিউজ ডেস্ক।। কানের দুল কিনে না দেয়ায় মায়ের ওপর অভিমান করে নবম শ্রেণির এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রোববার (১৪ এপ্রিল) বেলা ৪টায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হাসুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফাহিমা উপজেলার হাসুয়া গ্রামের সাহাবুদ্দিন কাজীর মেয়ে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ কামরুল ফারুক জানান, কোটালীপাড়ার নারিকেল বাড়ি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ফহিমা খানম (১৪) একটি কানের দুল কেনার জন্য তার মায়ের কাছে আবদার করে। তবে তার মা এতে বাধা দিলে অভিমান করে নিজের ঘরে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয় সে। পরে পরিবারের লোকজন তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কোটালীপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।




