290394

য়ে আলাইনার প্রতিভায় বিস্মিত সাকিব-পত্নী

স্পোর্টস ডেস্কঃ বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের একমাত্র মেয়ে আলাইনা হাসান অউব্রি। অউব্রির বয়স চলছে তিন বছর পাঁচ মাস। কিন্তু এর মধ্যেই তার কিছু কাজ অবাক করে দিয়েছে মা উম্মে আহমেদ শিশিরকে। মেয়ের প্রতিভায় রীতিমতো বিস্মিত সাকিব-পত্নী।সাকিব ক্রিকেট নিয়ে সারা বছর ব্যস্ত থাকায় মায়ের সঙ্গেই বেশিরভাগ সময় কাটে অউব্রির। দুজনের মধ্যে বোঝাপড়াটাও হয়ে উঠেছে দারুণ। শিশির তো এখনই বিভিন্ন কাজে অউব্রিকে তার পার্টনার হিসেবে ভাবতে ভালোবাসেন।

এবার মেয়ের ছবি আঁকার হাত দেখে অবাক হয়ে গেলেন সাকিব-পত্নী। যেটা সামাজিক যোগাযোগমাধ্যমে সবার সঙ্গে শেয়ার করেছেন শিশির। নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন সাকিব-পত্নী।সাকিব-পত্নী লিখেছেন, ‘আমার তিন বছরের মেয়ের কিছু দারুণ বিষয় আমি লক্ষ্য করছি। সে যে পোশাক পরে এবং প্রতিদিন যেসব জিনিস দেখে, এর সব কিছুই আঁকতে পছন্দ করে। এর মধ্যে আছে বাটার নাইফ, মোজা, টি-শার্টসহ আরো অনেক কিছুই, যা প্রতিদিন সে দেখে। আরো মজার ব্যাপার হচ্ছে, এসব জিনিস সে খুব ভালোভাবেই আঁকে।’

https://www.facebook.com/sakib.ummeyalhasan/posts/1231672330335291

প্রায় প্রতিদিনই নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে অউব্রির নানা ছবি পোস্ট করেন শিশির। বাবা সাকিবও কম যান না। তিনিও ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ও ফেসবুক পেজ থেকে বাবা-মেয়ের খুনসুটিসহ অনেক মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করেন।

ad

পাঠকের মতামত