289988

নুসরাত হত্যার বিচারে রাস্তায় তারকারা

বিনোদন প্রতিবেদকঃ ফেনীর সোনাগাজীর পরীক্ষা কেন্দ্রে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে মারা গেছেন মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি। তার মৃত্যুতে সর্বত্র শোকের ছায়া নেমে এসে। সোশ্যাল মিডিয়াতে নানা ভাবে তার হত্যার প্রতিবাদ জানাচ্ছে সবাই। নুসরাতের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে শোবিজ অঙ্গনেও।আর তাইতো হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চেয়ে এফডিসির সামনে শনিবার সকাল ১০টা থেকে চলচ্চিত্র ও নাটকের অভিনেতা-অভিনেত্রী, পরিচালক, প্রযোজকসহ শোবিজের অনেক কর্মীরা একসাথে দাঁড়িয়ে মানববন্ধন করেন। মানববন্ধনে অংশ নেয়া সকলে এই হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের সর্বোচ্চ সাজার দাবি জানান।

এই মানববন্ধনে উপস্থিত ছিলেন চিত্রনায়ক আলমগীর, রিয়াজ, চিত্রনায়িকা অঞ্জনা, মৌমিতা মৌ, প্রযোজক খোরশেদ আলম খসরু, কন্ঠশিল্পী রবি চৌধুরী, দিনাত জাহান মুন্নী, দর্শকপ্রিয় অভিনেত্রী সারা যাকের, নির্মাতা ও অভিনেত্রী রোকেয়া প্রাচী, নির্মাতা চয়নিকা চৌধুরী, চলচ্চিত্রের অভিনেতা আলীরাজ, শহীদুল আলম সাচ্চু, পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, বদিউল আলম খোকন, শাহীন সুমন, শাহ মো: সংগ্রাম, হাবিবুল ইসলাম হাবিব, কচি খন্দকার, বুলবুল বিশ্বাসসহ আরো অনেকে। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পাশাপাশি ডিরেক্টরস গিল্ডের কর্মীরাও এই মানববন্ধনে অংশ নেন।

ad

পাঠকের মতামত