290118

ছাগলনাইয়ায় দুই শিশুকে বর্বরোচিত নির্যাতন

ছাগলনাইয়া পৌরসভার দক্ষিণ মটুয়ায় চুরির সন্দেহে ফয়সাল আহম্মদ (১০) নামের বাকপ্রতিবন্ধী শিশু ও আবদুর রহমান (১১) নামের অপর এক শিশুকে ধরে নিযে রাতভর নির্যাতন করা হয়েছে। নির্যাতনের শিকার দুই শিশুকে তালাবন্ধ ঘর থেকে উদ্ধার করেছে ছাগলনাইয়া থানা পুলিশ । এ ঘটনায় বাকপ্রতিবন্ধি শিশুর বাবা জহির উদ্দিন বাদী হয়ে শিশু আইনে মামলা দায়ের করেছে। শিশু নির্যাতনের অভিযোগে ওই গ্রামের রোকেয়া ভিলার মালিক মৃত রুহুল আমিনের ছেলে মোহাম্মদ বাবলু (৩২) ও জাহিদুল ইসলাম সাদ্দামকে(৩৪) পুলিশ আটক করে কোর্টে প্রেরণ করেছে ।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশু নির্যাতনের খবর ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় বইছে । জানাগেছে, ঘরের টাকা চুরির ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বৃহস্পতিবার সন্ধ্যায় শিশু ফয়সাল(বাকপ্রতিবন্ধী) ও আবদুর রহমানকে তাদের বাড়ি থেকে ধরে নিয়ে আসে অভিযুক্ত বাবলু ও তার ভাই সাদ্দাম হোসেন। তারা শিশু দুইটিকে একটি কক্ষে আটক করে বেঁধে লাঠি ও বৈদ্যুতিক তার দিয়ে পেটাতে থাকে। চুরির স্বীকারোক্তি আদায়ের জন্য তাদের হাতের আঙুলে সুঁই ফোটায় তারা, প্লায়ার্স দিয়ে নখ তুলে নেয়ার জন্য চেষ্টা চালায় নির্যাতনকারীরা।

এদিকে শিশু দুইটিকে তাদের মা-বাবা উদ্ধার করতে গেলে তাদেরও মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেয় নির্যাতনকারীরা। পরে ঘটনাটি পুলিশের নজরে চলে আসে। শুক্রবার বিকেলে খবর পেয়ে ওই বাড়িতে অভিযান চালিয়ে তালাবন্ধ ঘর থেকে আহত অবস্থায় শিশুদের উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে পুলিশ। শিশুদের শরীরে নির্যাতনের চিহৃ রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

ad

পাঠকের মতামত