290050

‘আমার এইডস আছে’ শুনেই ছেড়ে দেন ধর্ষণে উদ্যত বখাটে

ধর্ষণ থেকে বাঁচতে ‘আমার এইডস আছে’ বলে নিজেকে বাঁচিয়েছেন ভারতের আওরঙ্গবাদের এক নারী। এইডস হয়ে যাওয়ার ভয়ে তাঁকে ধর্ষণ না করলেও পরে পুলিশ গ্রেপ্তার করেছে কিশোর বিলাস আভহাদ নামে ওই ব্যক্তিকে। খবর ইন্ডিয়াটাইমসের।

খবরে বলা হয়, ২৯ বছরের বিধবা নারীকে রাজনগর এলাকায় গত ২৫ মার্চ ধর্ষণের চেষ্টা করে কিশোর বিলাস। সেদিন নিজের সাত বছরের মেয়েকে নিয়ে কিছু কেনাকাটা করতে বাজার আসেন ওই নারী। ফেরার সময় দেখেন যে তাঁর কাছে মাত্র ১০ টাকা রয়েছে। ওই টাকায় অটো ভাড়া না হওয়ায় লিফটের জন্য চেষ্টা করেন তিনি। সেখান দিয়ে মোটরবাইক করে যাচ্ছিল কিশোর বিলাস। সে ওই নারী ও তাঁর মেয়েকে বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দেয়।

পথে নির্জন এলাকায় ধারালো অস্ত্র দেখিয়ে তাঁকে ধর্ষণের চেষ্টা করে সে। প্রচণ্ড উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়ে নিজেকে বাঁচাতে নারী জানান যে তাঁর এইডস আছে। সেই শুনেই সেখান থেকে পালায় কিশোর বিলাস। বাড়ি ফিরে পুলিশে সব জানান তিনি।

ad

পাঠকের মতামত