288635

যেকোনো হিংস্র প্রাণী, মানুষ বা জিনের ক্ষতি থেকে বাঁচতে নবীজির শেখানো দুআ

ইসলাম ডেস্ক।। যেকোনো হিংস্র প্রাণী, মানুষ বা জিনের ক্ষতি থেকে বাঁচতে রাসুলুল্লাহ (সা.) সাহাবাদেরকে একটি দুআ শিখিয়ে দিতেন। কোন কোন বর্ণনা মতে, এ দুআটি স্বয়ং জিবরাঈল (আ.) রাসুলুল্লাহ (সা.) কে শিখিয়েছেন। দুআটি নিম্নরূপ- উচ্চারণ : আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাকা।

অর্থ: আমি আল্লাহ তাআলার পরিপূর্ণ বাক্যাবলীর মাধ্যমে তাঁর সৃষ্টির সকল অনিষ্টতা থেকে আশ্রয় নিচ্ছি। (মুসলিম, তিরমিজী, আহমাদ)। অন্য বর্ণনায় এসেছে,
جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال : يا رسول الله ! ما لقيت من عقرب لدغتني البارحة . قال ” أما لو قلت حين أمسيت : أعوذ بكلمات الله التامات من شر ما خلق ، لم تضرك ” .
এক ব্যক্তি নবী কারীম (সা.) এর কাছে এসে বলল, গত রাতে আমাকে একটি বিচ্ছু দংশন করেছে। রাসূলুল্লাহ (সা.) তাকে বললেন, আমি কি তোমাকে বলিনি যখন সন্ধ্যা হবে তখন তুমি বলবে, আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাকা। তাহলে তোমাকে কোন কিছু ক্ষতি করতে পারতো না। (মুসলিম, হাদীস নং-২৭০৯)

অন্য আরেকটি বর্ণনায় এসেছে-  একটি জিন রাসূলুল্লাহ (সা.)-কে আছর করতে চেয়েছিল। তার সাথে আরেকটি জিন ছিল। জিব্রাইল এসে রাসূলুল্লাহ (সা.) বললেন, আপনি এ বাক্যটি বলুন তাহলে ওরা আপনাকে কিছু করতে পারবে না। (বর্ণনায় : ইবনে আবি হাতেম)। এমনিভাবে কেউ যখন কোন স্থানে যায় আর এ দুআটি পাঠ করে তাহলে তাকে কোন কিছু ক্ষতি করতে পারবে না।

রাসূলুল্লাহ (সা.) বলেছেন,  যে ব্যক্তি কোন স্থানে অবতরণ করল অতঃপর বলল, “আউজু বিকালি মাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাকা” (আমি আল্লাহ তাআলার পরিপূর্ণ বাক্যাবলীর মাধ্যমে তাঁর সৃষ্টির সকল অনিষ্টতা থেকে আশ্রয় নিচ্ছি) তখন তাকে কোন কিছু ক্ষতি করতে পারবে না, যতক্ষণ সে ওখানে অবস্থান করবে। (মুসলিম, খাওলা বিনতে হাকীম থেকে বর্ণিত) উৎস: পরিবর্তন।

ad

পাঠকের মতামত