288731

প্রেমিকের সঙ্গে উধাও স্ত্রী, ২ মেয়েকে খুন করে শিক্ষকের আত্মহত্যা!

ডেস্ক রিপোর্ট।।  স্ত্রী পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে। ঘরে দুইটি শিশুকন্যা রেখেই অজানার উদ্দেশে প্রেমিকের হাত ধরে উধাও হন ওই নারী। এদিকে স্ত্রীর ওপর প্রতিশোধ নিতে দুই শিশু কন্যার গলায় ফাঁস দিয়ে হত্যা করেছেন নিষ্ঠুর এক বাবা। এখানেই শেষ নয়, ওই ব্যক্তি সেই ছবি আবার তার স্ত্রীকে মেসেজ করে পাঠিয়ে দেন। সম্প্রতি ভারতের মহারাষ্ট্র রাজ্যে এই নির্মম ভয়াবহ ঘটনাটি ঘটেছে।

ভারতীয় একটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, মহারাষ্ট্র রাজ্যের চন্দ্রপুরের কলেজ শিক্ষক ঋষিকান্ত সি কুদুপাল্লি। ৪০ বছর বয়সী এই অধ্যাপকের স্ত্রীর সঙ্গে কিছুদিন ধরে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার গাড়ি চালক শাহনাওয়াজ খানের। এ নিয়ে তাদের সংসারে চরম অশান্তি সৃষ্টি হয়। পরে হঠাৎ একদিন ড্রাইভার প্রেমিকের হাত ধরে দুটি শিশু সন্তান রেখেই বাড়ি ছাড়েন অধ্যাপক ঋষিকান্তের স্ত্রী।

এরপর ওই কলেজ শিক্ষক রাগে ক্ষোভে নিজের ৬ বছর ও ১৮ মাসের দুই শিশুকন্যাকে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দেন। পরে ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন স্ত্রীকে। এরপর শিক্ষক ঋষিকান্ত সি কুদুপাল্লি নিজেও আত্মহত্যা করেন। অবশ্য এ ঘটনায় ঋষিকান্ত এর ভাই গোপাল পুলিশে অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ ঋষির স্ত্রী প্রগতি এবং গাড়িচালক শাহনাওয়াজ খানের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে।

ad

পাঠকের মতামত