288617

যে দুআটি মহানবী (সা.) সাহাবাদের শিখাতেন

ইসলাম ডেস্ক।। মহানবী (সা.) তাঁর সাহাবীগণকে শিখাতেন: তোমাদের কেউ যখন সকালে উপনীত হয় তখন যেন পড়ে: উচ্চারণ: আল্লা-হুম্মা বিকা আসবাহ্‌না ওয়াবিকা আমসাইনা ওয়াবিকা নাহ্‌ইয়া, ওয়াবিকা নামূতু ওয়া ইলাইকাল মাছির। অর্থ: হে আল্লাহ! আপনার অনুগ্রহে আমরা সকালে উপনীত হয়েছি। আপনার অনুগ্রহে আমরা বিকালে উপনীত হয়েছি। আপনার কুদরতে আমরা বেঁচে থাকি। আপনার কুদরতে আমরা মৃত্যুবরণ করি। আপনার কাছেই আমাদের প্রত্যাবর্তন।

এবং যখন সন্ধ্যাতে উপনীত হয় তখন পড়ে: উচ্চারণ: আল্লা-হুম্মা বিকা আমসাইনা, ওয়া বিকা আসবাহ্‌না, ওয়া বিকা নাহ্‌ইয়া, ওয়া বিকা নামূতু ওয়া ইলাইকান নুশূর। অর্থ: হে আল্লাহ! আপনার অনুগ্রহে আমরা সন্ধ্যায় উপনীত হয়েছি। আপনার অনুগ্রহে আমরা সকালে উপনীত হয়েছি। আপনার কুদরতে আমরা বেঁচে থাকি। আপনার কুদরতে আমরা মৃত্যুবরণ করি। আপনার কাছেই আমাদের প্রত্যাবর্তন। -সুনানে তিরমিযি, দাওয়াত অধ্যায়/৩৩৯১, আলবানি হাদিসটিকে সহিহ বলেছেন, নং ২৭০০

ad

পাঠকের মতামত