288392

গৃহবধূকে ধর্ষণের পর ভিডিও করে টাকা দাবি : শিক্ষক আটক

কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার কলেজ পাড়া গ্রামে এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই ঘটনায় রাজীবপুর মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখার শিক্ষক নজরুল ইসলামকে আটক করেছে রাজীবপুর থানা পুলিশ। সোমবার (৮ এপ্রিল) উপজেলার কলেজপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে।

রাজীবপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার একজন ট্রাক চালকের স্ত্রী উপজেলা শহরে বিকাশে টাকা পাঠাতে আসে। এ সময় তাকে ফুসলিয়ে কলেজপাড়ায় নিজ বাড়িতে নিয়ে যায় নজরুল ইসলাম। পরে সেখানে সুজন মিয়া নামের আরও একজন আসলে দুজন মিলে ওই গৃহবধূকে ধর্ষণ করে। সুজন তার মোবাইলে ধর্ষণের ভিডিও ধারণ করে এবং ওই গৃহবধূর নিকট টাকা দাবি করে।

টাকা না দিলে ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। পরে গৃহবধূ টাকা এনে দেওয়ার কথা বলে ওই বাড়ি থেকে বের হয়ে এসে তার স্বামীকে ঘটনাটি জানায়। পরে স্বামী-স্ত্রী দুজনে রাজীবপুর থানায় গিয়ে অভিযোগ করে। ভিডিও গ্রহণকারী সুজন মিয়া ধুলাউড়ি গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে।

অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে রাজীবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, গৃহবধূর অভিযোগের ভিত্তিতে শিক্ষক নজরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। সে(নজরুল) তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছে। তিনি বলছেন, সুজন মিয়া ওই গৃহবধূকে তার বাড়িতে নিয়ে যায় এবং শ্লীলতাহানির চেষ্টা করে । ওসি আরও বলেন, ভিকটিমের জবানবন্দি নেওয়া হয়েছে। মেডিকের রিপোর্ট পেলে মামলা রুজু করা হবে। সুজন মিয়াকে আটকের চেষ্টা করা হচ্ছে।

ad

পাঠকের মতামত