288395

‘সোয়াত’ অফিসার অনন্ত জলিল, হেলিকপ্টার থেকে নেমেই তান্ডব শুরু করেন

বিনোদন প্রতিবেদকঃ বাংলাদেশের আলোচিত নায়ক ও প্রযোজক অন্তন্ত জলিল ‘দিন-দ্য ডে’ নামে ইরান-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটি প্রযোজনা-পরিচালনার পাশাপাশি অভিনয়ও করছেন। ইরান ও আফগানিস্তানের সীমান্তে টানা ১৪ দিন শুটিং করার পর গত ৭ দিন ধরে বাংলাদেশে চলছে অনন্ত জলিলের ‘দ্বীন দ্য ডে’ ছবির শুটিং। মঙ্গলবার দুপুরে রুপগঞ্জের গোবিন্দপুর গ্রামে শুরু হয় ছবিটির শুটিং। রুপগঞ্জ এলাকায় জনবসতি খুব একটা নেই। হঠাৎ নিরাপত্তা বাহিনির স্পেশাল ব্রাঞ্চ ‘সোয়াত’ অফিসারের পোশাকে হেলিকপ্টারে উড়ে আসেন নায়ক অনন্ত জলিল।

হেলিকপ্টার থেকে নেমেই তান্ডব শুরু করেন তিনি। তার নামার খবর পেয়ে সন্ত্রাসীরা গোলাগুলি শুরু করেন। অবস্থা বেগতিক দেখে হেলিকপ্টার থেকে লাফ দেন অনন্ত জলিল। এমন দৃশ্য ধারণের মধ্য দিয়ে বাংলাদেশে শুটিং শুরু হয়। সকাল থেকে ছবির শুটিং শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা দুপুরে গিয়ে গড়ায়। ইরানীর ১৭ জন টেকনিশিয়ান নিয়ে চলছে ছবিটির শুটিং। দ্বিতীয় লটের এই শুটিং চলবে ১৩ এপ্রিল পর্যন্ত। এরপর রোজার মাসে তুর্কীতে ১৫ দিন শুটিং হবে বলে জানান ছবিটির নির্মাতা।

অনন্ত জলিল বলেন, ‘‘বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানদের ওপর যে নির্যাতন হচ্ছে, আদম পাচার হচ্ছে, মাদকের আধিপত্য-চোরাচালান সবকিছুই তুলে ধরা হচ্ছে ‘দ্বীন- দ্য ডে’ ছবিতে। ছবিতে আমাকে একজন সোয়াত অফিসারের চরিত্রে দেখা যাবে।’’ ইরানে গত ২৭ ফেব্রুয়ারি থেকে ছবিটির শুটিং শুরু হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমানদের ওপর যে নির্যাতন হচ্ছে, তা তুলে ধরা হবে ছবিতে। এই ছবির শুটিং হবে ইরান, বাংলাদেশ, লেবানন ও সিরিয়াতে।

ছবিটিতে অনন্ত জলিলের বিপরীতে আছেন তার স্ত্রী ও নায়িকা বর্ষা। ইরান-লেবানন থেকে প্রথমসারির কয়েকজন অভিনেতা-অভিনেত্রী এ ছবিতে অভিনয় করছেন। ছবির মূল ভাষা বাংলা রেখে ফারসি, আরবি ও ইংরেজিতে ডাবিং করে একই সময়ে বাংলাদেশসহ ইরান ও অন্যান্য দেশে প্রদর্শন হবে।

ad

পাঠকের মতামত