পুলিশকে বোকা বানিয়ে হাসপাতাল থেকে পালানো সেই আসামি গ্রেফতার
জেলা প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগর উপজেলায় হেফাজত থেকে পালিয়ে যাওয়া সেই আসামি থাকা মো. লিটনকে (২৮) ফের গ্রেফতার করেছে পুলিশ। মারপিটের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল।মঙ্গলবার সকালে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা অবস্থায় ২ পুলিশ সদস্যকে আসামি লিটন বোকা বানিয়ে টয়লেটে যাওয়ার নাম করে পাশে থাকা দরজা দিয়ে সে পালিয়ে যায়।মো. লিটন উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম বালুভরা গ্রামের মজিবর রহমানের ছেলে।
সূত্রে জানা গেছে, গত সোমবার মো. আনোয়ার নামে একজন ব্যক্তি বাদী হয়ে রাণীনগর থানায় একটি মারপিটের মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ লিটনকে গত সোমবার আটক করে। আটককৃত আসামি লিটনের মাথায় জখম থাকায় কারণে তাকে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছিল।মঙ্গলবার সকাল অনুমানিক সাড়ে ৭টার দিকে ২ পুলিশ সদস্যকে বোকা বানিয়ে টয়লেটে যাওয়ার বাহানা দিয়ে টয়লেটের পাশে থাকা এক দরজা দিয়ে আটককৃত আসামি লিটন পালিয়ে যায়।
এ ব্যাপারে রাণীনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. তারেকুর রহমান সরকার জানান, পুলিশ সদস্যকে আসামি লিটন বোকা বানিয়ে পালিয়ে গিয়েছিল। আসামি পালানোর পর থেকে আমরা বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালায়। মঙ্গলবার বিকালে রেলওয়ে স্টেশন-ডাঙ্গাপাড়া রাস্তার পাশের জঙ্গল থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।




