ইরানের আইআরজিসিকে সন্ত্রাসী ঘোষণা করার প্রতিক্রিয়ায় যা জানাল সৌদি
ইরানের আইআরজিসিকে (ইসলামী বিপ্লবী বাহিনী) যুক্তরাষ্ট্র কর্তৃক বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেওয়াকে স্বাগত জানিয়েছে সৌদি আরব।সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তার বরাতে দেশটির প্রভাবশালী গণমাধ্যম আল আরাবিয়াহ এ তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এতে বলা হয়, এ উদ্যোগটি সন্ত্রাসবাদ বিরোধী প্রচেষ্টায় একটি বাস্তব এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সৌদি আরব ইরানের আইআরজিসি সম্পর্কে এত দিন যে আশঙ্কার কথা বলছিল,এ সিদ্ধান্ত সেটিকেই প্রতিষ্ঠিত করল। আইআরজিসি একটি সন্ত্রাসী সংগঠন, এ ব্যাপারে সৌদি আরব আন্তর্জাতিক সম্প্রদায়কে আগে থেকেই বলে আসছিল।
ইসলামি বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করতে বিশ্বের অন্যান্য দেশের প্রতিও আহ্বান জানিয়ে ইরানের চিরপ্রতিদ্বন্দ্বী সৌদি আরব জানায়, বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে অন্যান্য দেশগুলোরও যুক্তরাষ্ট্রের মতো এমন সিদ্ধান্ত নেয়া উচিত




