287876

ডায়াবেটিস চিকিৎসায় বিপ্লব আনবে নিউরোনস্ট্যাটিন

স্বাস্থ্য ডেস্ক।। রক্তে গ্লুকোজ বা শর্করা নিয়ন্ত্রণে ইনসুলিন ব্যবহার করেন এমন ডায়াবেটিস রোগীরা হাইপোগ্লাইসেমিয়ার মুখোমুখি হতে পারেন। হাইপোগ্লাইসেমিয়া এমন বিপজ্জনক অবস্থা যা সৃষ্টি হয় রক্তের শর্করা মাত্রা একেবারে নিচু পর্যায়ে নেমে গেলে। তবে সুখবর হলো, সম্প্রতি নিউরোনস্ট্যাটিন নামের এক প্রোটিন আবিষ্কৃত হয়েছে। এটি হাইপোগ্লাইসেমিয়া চিকিৎসা ও প্রতিরোধে ব্যবহার করা হবে। গবেষকরা মনে করছেন, তাঁরা যে সম্ভাবনা দেখছেন তা সঠিক হলে ডায়াবেটিস চিকিৎসায় বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসবে এই পুষ্টি।

যুক্তরাষ্ট্রের সেন্ট লুই ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের গবেষক জিনা ইয়োস্টেন এবং সেখানকার ডক্টোরাল স্টুডেন্ট স্টিফেন গ্রোট আমেরিকান সাইকোলজিক্যাল সোসাইটির বার্ষিক সভায় আবিষ্কারের এই বিষয়টি উপস্থাপন করতে যাচ্ছেন। গতকাল ৬ এপ্রিল দেশটির ওরল্যান্ডোতে এই সভা শুরু হয়েছে। ডায়াবেটিস রোগীরা অতিরিক্ত ইনসুলিন গ্রহণ করলে রক্তে শর্করার মাত্রা কমে যায়। এতে মাথা ঘোরা এবং তন্দ্রাভাব দেখা দেয়। রক্তে শর্করা মাত্রার এই অবস্থা অব্যাহত থাকলে সংক্রমণ ও চেতনানাশেরও ঘটনা ঘটে।

গ্রোট বলেন, ‘হাইপোগ্লাইসেমিয়া প্রতিরোধ বা হাইপোগ্লাইসেমিয়া চেতনানাশকতার চিকিৎসার জন্য বিকল্প রয়েছে খুব কম। তিনি বলেন, নতুন আবিষ্কৃত নিউরোনস্ট্যাটিন নামের পুষ্টি কী কাজ করে এবং কীভাবে কাজ করে- তা বুঝতে পারলে জানা যাবে হাইপোগ্লাইসেমিয়া প্রতিরোধে এর ভূমিকা।

ইয়োস্টেন পরিচালিত গবেষণায় দেখানো হয়েছে, নিউরোনস্ট্যাটিন হাইপোগ্লাইসেমিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। কারণ এটি প্রয়োগ করলে অগ্ন্যাশয় বেশি ইনসুলিন ও গ্লুকোজান উৎপাদন করে। গ্লুকোজান এমন একটি হরমোন যা রক্তে ​শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে। সূত্র : মেডিক্যাল এক্সপ্রেস কালের কণ্ঠ।

ad

পাঠকের মতামত