288007

যুবলীগ থেকে মন্ত্রী এমপি হোক কিন্তু উপাচার্য কেন প্রশ্ন পীর হাবিবের

মঈন মোশাররফ : সাংবাদিক পীর হাবিবুর রহমান বলেন, সকলেরই একটি রাজনৈতিক চিন্তা বা দর্শন থাকে। কিন্তু তিনি যখন শিক্ষকের জায়গায় বসেন এবং উপাচাযের্র দায়িত্ব নেন তখন তিনি সকল শিক্ষার্থীর শিক্ষক। অতীত থেকে আমরা দেখি, বিশ্ববিদ্যালয় হলো জ্ঞানের মন্দির, মুক্ত চিন্তা ও জ্ঞান বিকাশের জায়গা। কিন্তু বর্তমানে তা অনুপস্থিত।

রোববার নিউজ টুয়েন্টিফোরের ‘জনতন্ত্র গণতন্ত্র’ অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমানে যে যে জায়গার যোগ্য নয় তাকে সেই জায়গায় বসানো হচ্ছে। দলীয় নিয়োগ দেওয়া হচ্ছে। আপনারা দেখবেন, বর্তমানে দুটি বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য জেলা আওয়ামী লীগের সদস্য। একজন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অন্যজন আন্তর্জাতিক বিষয়ক সদস্য। আমার প্রশ্ন যুবলীগ থেকে মন্ত্রী এমপি বানান কিন্তু বিশ্ব বিদ্যালয় উপচার্য কেন? তাহলো তা মেধাবী ছাত্ররা মূল্যায়ন পাবে না। দলীয় লোকই মূল্যায়িত হবে।

তিনি আরো বলেন, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপচার্য নিয়ে বিতর্ক। পূর্বে বিশ্ব বিদ্যালয়ের শিক্ষকদের দেখে শ্রদ্ধা জাগ্রত হতো কিন্তু বর্তমানে তাকী আসে? এর কারণ হচ্ছে গণতন্ত্রের মূল্যবোধহীনতা।

ad

পাঠকের মতামত