এইচএসসির পাঁচ পরীক্ষার সূচি পরিবর্তন, জেনে নিন সংশোধিত সূচি
এইচএসসির পাঁচটি পরীক্ষার সূচি পরিবর্তন করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড। আগামী ২২ এপ্রিল পবিত্র শবে বরাতের তারিখ নির্ধারিত হওয়ায় সূচির পরিবর্তন আনা হয়েছে। পাঁচ পরীক্ষার সংশোধিত সূচি জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে ঢাকা বোর্ড। পরিবর্তিত সূচি অনুযায়ী, আগামী ১৭ এপ্রিলের আরবি ১ম পত্র, সংস্কৃত ১পত্র এবং পালি ১ পত্রের পরীক্ষা ৯ মে বেলা দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
আগামী ১৮ এপ্রিলের আরবি দ্বিতীয়পত্র, সংস্কৃত ২য় পত্র এবং পালি ২য় পত্র পরীক্ষা ১১ মে বেলা দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আগামী ২২ এপ্রিলের পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) ২য় পত্র, হিসাব বিজ্ঞান ২য় পত্র, যুক্তিবিদ্যা ২য় পত্র এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা (আব:) ২য় পত্র পরীক্ষা ১২ মে সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
আগামী ৪ মের গার্হস্থ্য বিজ্ঞান ১ম পত্র সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত নির্ধারিত সময়ের পরীক্ষা বেলা দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এছাড়া, আগামী ৬ মে অনুষ্ঠিতব্য গার্হস্থ্য বিজ্ঞান ২য়পত্র বেলা দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত হবে। সূত্র: দৈনিক শিক্ষা





