২৫ বছরে যুদ্ধে জীবন গেছে ১ কোটি ২৫ লাখ মুসলিমের
ইসলাম ডেস্ক : গত ২৫ বছরে বিভিন্ন যুদ্ধে কমপক্ষে ১কোটি ২৫ লাখ মুসলিম নারী-পুরুষ-শিশু জীবন হারিয়েছেন। শনিবার তুরস্কের স্কলার রেফিক তুরান এ তথ্য জানিয়েছেন। রেফিক তুরান তার্কিস হিস্টোরিক্যাল সোসাইটির প্রধান। সম্প্রতি ইস্তাম্বুলে এক সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি আরও বলেন, মুসলমানরা অনেক যুদ্ধ করেছেন এবং এসব যুদ্ধে অনেক নিরপরাধ মানুষ মারা গেছেন।
এক জরিপের বরাত দিয়ে তিনি আরও জানান, গত ২৫ বছরে যুদ্ধে এককোটি ২৫ লাখ মুসলিম মারা গেছেন। দুঃখের বিষয় হলো এই মানুষগুলোর সবাই-ই নিরপরাধ। আওয়ার ইসলাম




