287748

ওয়াজে মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তি, মাওলানা হাবিবুর রহমান রেজভী আটক

ওয়াজে মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটুক্তি করার অভিযোগে মাওলানা হাবিবুর রহমান রেজভীকে আটক করেছে কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানা পুলিশ। রবিবার বিকালে কিশোরগঞ্জের কটিয়াদী পৌর সদরের গেঞ্জিপট্টি মার্কেট থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে কটিয়াদী মডেল থানা পুলিশ।

হাবিবুর রহমান রেজভীর বয়ানের ভিডিওটি ফেসবুকে ভাইরাল হলে স্থানীয় উত্তেজিত জনতা তাকে আটক করে পুলিশে খবর দিলে কটিয়াদী মডেল থানায় নিয়ে আসে পুলিশ। হাবিবুর রহমান রেজভী কটিয়াদী পৌর সদরের বেইথর গোয়াতলা গ্রামের মৃত রবি উল্লাহর ছেলে বলে জানা গেছে। এলাকার মুসল্লিরা জানান, ‘গত বৃহস্পতিবার হাবিবুর রহমান ফেসবুকে মহানবী (সা.) সম্পর্কে বাজে মন্তব্য করে ওয়াজ করেন।’ সেই ওয়াজ ফেসবুকে দিলে ওয়াজটি ভাইরাল হলে উত্তেজিত জনতা তাকে আটক করে।

এ ব্যাপারে কটিয়াদী মডেল থানার ওসি শফিকুল ইসলাম জানান, ‘হাবিবুর রহমানকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করে। বর্তমানে সে কটিয়াদী মডেল থানা হেফাজতে রয়েছে। তাকে আগামীকাল আদালতে পাঠানো হবে।’

https://www.facebook.com/onlineislamictv/videos/2352605691425466/?t=31

ad

পাঠকের মতামত