স্টাম্পে বল লাগার পরও আউট হননি লোকেশ রাহুল!
স্পোর্টস ডেস্কঃ ভাগ্য সহায়তা করলে যা হয়! ক্রিকেটে এমন অহরহ নজির আছে যে, বল স্টাম্পে লাগার পরও ব্যাটসম্যান নট আউট। তার কারণ স্টাম্পের ওপরে থাকা বেল পড়েনি। এমনই একটি ঘটনা ঘটল শনিবার চেন্নাই সুপার কিংস ও কিংস ইলেভেন পাঞ্জাবের মধ্যকার আইপিএলের ম্যাচে। এ দিন মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ১৬০ রান সংগ্রহ করে। টার্গেট তাড়া করতে নেমে ২২ রানে হেরে যায় পাঞ্জাব।
পাঞ্জাবের ইনিংসের ১৩তম ওভারে বল করেন রবিন্দ্র জাদেজা। তার বলে লোকেশ রাহুল সিঙ্গেল নেয়ার চেষ্টা করেন। কিন্তু উইকেট কিপার ধোনি ব্যাকহ্যান্ডে উইকেটে থ্রো করেন। বল এসে উইকেটে লাগে এবং স্টাম্পের আলোও জ্বলে ওঠে। সেই সময় ক্রিজের বাইরে ছিলেন লোকেশ রাহুল। কিন্তু সৌভাগ্যবশত বেল না পড়ায় জীবন ফিরে পান পাঞ্জাবের ওপেনার।




