287698

এবার দুই বছর অপেক্ষার পর মাশরাফির দেখা পেলেন এক ভক্ত (ভিডিও)

স্পোর্টস ডেস্কঃ প্রিয় খেলাওয়াড়দের জন্য ভক্তদের অনেক কিছুই করতে দেখা যায়। মিরপুরে খেলা চলাকালীন মাঠে ঢুকে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফিকে জড়িয়ে ধরার ঘটনা এখনও কারও ভোলার কথা নয়। এবার মিরপুরেই দুই বছর অপেক্ষার পর মাশরাফির দেখা পেলেন এক ভক্ত। দুই বছর মাশরাফির সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করার পর তাকে সুযোগ করে দিলেন একজন ক্রীড়া সাংবাদিক। এই ভক্তের নাম প্রান্ত। বাড়ি রাজশাহী। বন্ধুকে সঙ্গে নিয়ে এসেছেন ওয়ানডে ক্যাপ্টেনের সঙ্গে দেখা করতে। খালি হাতে আসেননি, সঙ্গে নিয়ে এসেছেন একটি পাঞ্জাবিও।

আজ রোববার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। কিছু বলতে চান কি না, জিজ্ঞেস করলে প্রান্ত বলেন, ‘আমি আপনার সব কিছু অনুকরণ করি, আপনি কীভাবে হাঁটেন, কীভাবে বল করেন এসব…। তখন মাশরাফি মজা করে বলেন, ‘পায়ে কিন্তু সমস্যা হয়ে যাবে।’ প্রান্ত মাশরাফিকে জড়িয়ে ধরার ইচ্ছা প্রকাশ করলে মাশরাফি এগিয়ে এসে জড়িয়ে ধরেন তাকে। এরপর দুই বন্ধুকে নিয়ে ছবিও তোলেন প্রান্ত। ভিডিও টি দেখুন দৈনিক আমাদের সময়ের সৌজন্যে 

https://www.facebook.com/amadersomoy/videos/558439118000603/?t=0

ad

পাঠকের মতামত