286961

রাসেলের অবিশ্বাস্য ব্যাটিং ঝড়ে কলকাতার জয়

স্পোর্টস ডেস্ক।।  আন্দ্রে রাসেলের ব্যাটিং তাণ্ডবে অবিশ্বাস্য জয় পেল কলকাতা নাইট রাইডার্স। বেঙ্গালুরুর বিপক্ষে ২০৬ রানের পাহাড়সম টার্গেট তাড়া করে জয় পায় কলকাতা। দলের হয়ে অবিশ্বাস্য ইনিংস খেলেন রাসেল। মাত্র ১৩ বল খেলে ৪৮ রান করে দলের জয় নিশ্চিত করেন তিনি। চলতি আইপিএলের শুরু থেকেই ব্যাটিং তাণ্ডব চালিয়ে যাচ্ছেন আন্দ্রে রাসেল। কলকাতা নাইট রাইডার্সের এই অলরাউন্ডারের ব্যাটিং ঝড়ে অবিশ্বাস্য জয় পায় শাহরুখ খানের দলটি। বিরাট কোহলি এবং এবি ডি ভিলিয়ার্সের ব্যাটিং তাণ্ডবের জবাবে রীতিমতো ঝড় বইয়ে দিয়েছেন রাসেল। তার বিধ্বংসী ব্যাটিংয়ে বেঙ্গালুরুর বিপক্ষে ২০৫ রানের পাহাড় ডিঙিয়ে ৫ উইকেটের জয় পায় কলকাতা।

আইপিএলের চলতি আসরে চার ম্যাচে তৃতীয় জয় পায় কলকাতা। অন্যদিকে এনিয়ে টানা পাঁচ ম্যাচে হেরে যায় বেঙ্গালুর। দলের জয়ে মাত্র ১৩ বল খেলে ৩৬৯.২৩ স্টাইকরেটে দৃষ্টিনন্দন ৭টি ছক্কা ও একটি চারের সাহায্যে অপরাজিত ৪৮ রান করেন রাসেল। শেষ দিকে জয়ের জন্য কলকাতার প্রয়োজন ছিল ১৮ বলে ৫৩ রান। হাতে ছিল ৫ উইকেট। মোহাম্মদ সিরাজের করা ১৮তম ওভারে তিনটি ছক্কা হাঁকিয়ে ২৩ রান আদায় করে নেন রাসেল। শেষ ১২ বলে প্রয়োজন ছিল ৩০ রান। টিম সাউদির করা ১৯তম ওভারে চারটি ছক্কা ও একটি চারের সাহায্যে ২৯ রান আদায় করে নেন রাসেল। শেষ ওভারে প্রয়োজন ছিল মাত্র ১ রান। শেষ ওভারের প্রথম বলে সিঙ্গেল নিয়ে দলের জয় নিশ্চিত করেন শুভম গিল।

এর আগে কোহলি এবং ভিলিয়াসের ব্যাটিং ঝড়ে ২০৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বেঙ্গালুর। অবশেষে ফর্মে ফিরেছেন বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্স। কলকাতার বিপক্ষে রীতিমতো ব্যাটিং তাণ্ড চালিয়েছেন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই তারকা দুই ব্যাটসম্যান। তাদের ব্যাটিং ঝড়ে ৩ উইকেটে ২০৫ রানের পাহাড় গড়ে বেঙ্গালুর। শুক্রবার আইপিএলের চলতি আসরের ১৭তম ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও বেঙ্গালুরু। বেঙ্গালুরুর এম চেন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে বেঙ্গালুরুকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান কলকাতার অধিনায়ক দিনেশ কার্তিক।

আগে ব্যাট করতে নেমে ইনিংসের শুরু থেকেই ব্যাটিং তাণ্ডব চালায় বেঙ্গালুর। উদ্বোধনীতে ৪৭ বলে ৬৪ রানের জুটি গড়েন পার্থিব প্যাটেল ও বিরাট কোহলি। ২৫ রান করে প্যাটেল আউট হলেও ব্যাটিং তাণ্ডব অব্যাহত রাখেন কোহলি। দ্বিতীয় উইকেটে দক্ষিণ আফ্রিকান ড্যাশিং ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সকে সঙ্গে নিয়ে ব্যাটিং তাণ্ডব চালিয়ে ১০৮ রানের জুটি গড়েন কোহলি। ৪৯ বলে নয়টি চার ও দুটি ছক্কায় ৮৪ রান করে ফেরেন বিরাট।

কোহলির বিদায়ের ১০ বল ব্যবধানে ফেরেন ভিলিয়ার্স। ইনিংসের শেষ দিকে সাজঘরে ফেরার আগে ৩২ বলে পাঁচটি চার ও চারটি দৃষ্টিনন্দন ছক্কায় ৬৩ রান করেন ভিলিয়ার্স। এছাড়া ১৩ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন মার্কু স্টইনিস।

ad

পাঠকের মতামত