287156

আগরতলায় আগুন

ভারতের ত্রিপুরার আগরতলায় একটি কাঁচাবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আগরতলার হারাধন সংঘ এলাকায় বহুতল ভবনের মাঝখানে থাকা এক বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য মতে, এদিন বেলা সাড়ে ১১টায় ওই বাড়ি থেকে হঠাৎ ধোঁয়া বেরুতে থাকে। পরে ফায়ার সার্ভিসের কার্যালয়ে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভায়। ততক্ষণে আগুনে ওই বাড়ির ঘরে থাকা আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ছাই যায়।

অগ্নিকাণ্ডের সময় ওই বাড়ির লোকজন ছিলেন না বলে জানা গেছে।ফায়ার সার্ভিস জানিয়েছেন, খবর পেয়ে ৪টি ইউনিটের ঘটনাস্থলে পাঠানো হয়।পরে দ্রুত ৪টি ইউনিটের কর্মীরা আগুন নেভায়। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ad

পাঠকের মতামত