287304

হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন শিক্ষামন্ত্রী

সিলেট প্রতিনিধিঃ সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মাজার জিয়ারত করেন তিনি। সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালিক, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল আনোয়ার আলাওর, দরগাহ শরীফের খাদেম সামুন মাহমুদ খান, মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক জুবের খান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বাংলাদেশ ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলের ২৩টি বিশ্ববিদ্যালয়ের আচার্য ও উপাচার্যদের অংশগ্রহণে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। তিনি বলেন, ‘আমাদের ও ভারতের সমস্যা এবং সম্ভাবনাগুলো একই। এজন্য আমাদের পারস্পরিক সহযোগিতা, সমন্বয় ও সম্পৃক্ততার মাধ্যমে একসঙ্গে কাজ করতে হবে। আমাদের জ্ঞান-বিজ্ঞান চর্চায় একসঙ্গে এগিয়ে যেতে হবে। দুই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সম্পর্ক তৈরির মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।’

ভারত ও বাংলাদেশের উপাচার্যদের নিয়ে আয়োজিত আন্তর্জাতিক এই সম্মেলন উভয় দেশের উত্তর-পূর্বাঞ্চলের শিক্ষাক্ষেত্রে নতুন দ্বার উন্মোচন করবে বলে মন্তব্য করেন ডা. দিপু মনি।

শিক্ষামন্ত্রী আরো বলেন, ‘রাজনৈতিক সীমানার দিক থেকে ভারত ও বাংলাদেশ আলাদা হলেও ভাষা, সংস্কৃতি, ইতিহাস, জ্ঞানচর্চাসহ বিভিন্ন দিক থেকে আমরা আলাদা নই। আমাদের সঙ্গে তাদের হয়তো রাজনৈতিক সীমানা থাকতে পারে। কিন্তু এসব দিক থেকে আমাদের সঙ্গে তাদের সম্পৃক্ততা রয়েছে। আর এ ধরনের আয়াজনে দুই দেশের মধ্যে আন্তঃসম্পর্ক বৃদ্ধিসহ বাংলাদেশ ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলের শিক্ষাক্ষেত্রে নতুন দ্বার উন্মোচন হবে।’

ad

পাঠকের মতামত