ভিডিও ভাইরাল, ব্র্যাভোর গানে ‘পকেট ভর্তি টাকা’, ‘সাকিব’ আর ‘ঢাকা’
স্পোর্টস ডেস্ক।। ২০১৬ সালে ‘চ্যাম্পিয়ন’ গান গেয়ে সারাবিশ্বে তুলকালাম ফেলে দিয়েছিলেন ক্যারিবীয় অল-রাউন্ডার ডিজে ব্র্যাভো। এবার নতুন গান ‘এশিয়া’ দিয়ে দুনিয়া মাত করেছেন তিনি। ইউটিউবে গত ১০ দিনে গানটা দেখা হয়ে গেছে প্রায় ৩০ লাখ বার। ব্রাভোর গানটা তৈরি হয়েছে এশিয়ার প্রেক্ষাপটে। এতে ধরেছেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের শীর্ষ ক্রিকেট তারকাদের। এবং অবশ্যই সাকিব আল হাসানকে।
গানের শুরুতে তিনি এশিয়া ভ্রমণের উদ্দেশ্যে যান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা আর মাহেলা জয়াবর্ধনের দেশ শ্রীলঙ্কায়। সেখান থেকে চলে এলেন ভারতে। সেখানে দুই বিশ্বসেরা তারকা বিরাট কোহলি আর মহেন্দ্র সিং ধোনি উঠে আসেন তার গানে। ভারত থেকে ডিজে চলে আসেন সোজা বাংলাদেশ। আর বাংলাদেশের ক্রিকেট মানেই সাকিব আল হাসান! যে কারণে গানের কথায় তিনি বলেছেন, ‘আমার পকেট ভর্তি টাকা/সাকিবকে পেলাম ঢাকায়’।
পাশাপাশি তার গানে উঠে এসেছে পাকিস্তানের শহীদ আফ্রিদি, আফগানিস্তানে রশিদ খানের মতো তারকারা। বলেন দুই ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার, সুনীল গাভাস্কারের কথাও। এরপর ব্র্যাভো চলে যান বলিউডে। এশিয়া ভ্রমণে এসে বলিউডে না গেলে কি হয়? সেখানে শাহরুখ খান, সালমান খান, দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়ার কথা উল্লেখ করেন তিনি। আনন্দ-মজা তো ক্যারিবীয়দের রক্তেই আছে। আর ব্র্যাভো এক্ষেত্রে যেন সবচেয়ে এগিয়ে। দেখুন ব্র্যাভোর নতুন গান :
https://www.youtube.com/watch?v=15PsAIf8BAI




