ভিডিওর ভয়ে প্রতি শুক্রবার বন্ধুর বাবার হাতে ধর্ষণের শিকার ছাত্রী!
নিউজ ডেস্ক।। আপত্তিকর ছবি ও ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে এক ছেলের বান্ধবীকে ৫ বছর ধরে ধর্ষণ করছিলেন বাবা। প্রতি শুক্রবার ওই ছাত্রীকে বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণ করতো ওই লম্পট। যৌ#ন নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়ায় অবশেষে মুখ খুলেছেন ওই কলেজছাত্রী। তিনি বিষয়টি তার পরিবারের সদস্যদের জানিয়েছেন। পরে পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে ওই লম্পটকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে। ওই কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার রহিম বাদশা শিবগঞ্জ উপজেলার তেলকুপি উচ্চ বিদ্যালয়ের করণিক পদে কর্মরত ছিলেন। শুক্রবার প্রেস ব্রিফিংয়ে এ বিষয়টি নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের ইনচার্জ স্কোয়াড্রন লিডার সাঈদ আবদুল্লাহ আল মুরাদ। খবর: ক্যাম্পাসলাইভ।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, রহিম বাদশার ছেলের বান্ধবী একই স্কুলেই পড়ে। সেই ছাত্রীকেই ৫ বছর ধরে ধর্ষণ করে আসছিল বাদশা। গোপনে ধারণ করা ভিডিও ও ছবি সবার কাছে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে ব্ল্যাকমেইল করে রহিম। ২০১৮ সালে ওই ছাত্রী এসএসসি পাস করে স্কুল থেকে বেরিয়ে গেলেও তাকে ছাড়েনি রহিম বাদশা।
বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে প্রতি শুক্রবার বিভিন্ন বাড়িতে নিয়ে গিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করতো সে। পরবর্তীতে ছাত্রীর পরিবার বিষয়টি জানতে পেরে গত ১৮ মার্চ রহিম বাদশার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন মন আইনে শিবগঞ্জ থানায় মামলাায়ের করেন। এরপর থেকেই পলাতক ছিলেন রহিম বাদশা।
গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের একটি টিম শুক্রবার নওগাঁ জেলার সাপাহার উপজেলার সোনাডাঙ্গা গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে রহিম বাদশাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে মোবাইল ফোনে ধারণ করা ভিডিওসহ অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে। গ্রেফতারের পর বিষয়টি স্বীকার করেছে রহিম বাদশা।




