বাড়ি থেকে পালিয়ে যাওয়া চরমোনাইর দুই মেয়ে বরগুনায় উদ্ধার
বাড়ি থেকে পালিয়ে যাওয়া বরিশালের কোতয়ালি থানার চরমোনাই গ্রামের বাসিন্দা শহিদুল ইসলাম আলমের কন্যা আননিছা আক্তার ও কাউনিয়া এলাকার কালাম সিকদারের কন্যা খুশি আক্তারকে বরগুনা থেকে উদ্ধার করেছে পুলিশ। বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের ইউপি সদস্য আবু হেনা মোস্তফা জামাল মিল্টন জানান, গত দুইদিন ধরে পোটকাখালী গ্রামের রিকশাচালক রাসেলের বাড়িতে আশ্রয়ে ছিলো ওই দুই মেয়ে। বিষয়টি এলাকায় জানাজানি হলে পুলিশের সহায়তায় বৃহস্পতিবার দিবাগত রাতে তাদের উদ্ধার করা হয়েছে।
বরগুনা থানার ওসি আবির মোহাম্মদ হোসেন জানান, উদ্ধার হওয়া ওই দুই মেয়ের পরিবারকে খবর দিয়ে শুক্রবার সকালে তাদের কাছে সোর্পদ করা হয়েছে।




