286617

সাকিব বিহীন টানা তিন জয় হায়দরাবাদের

স্পোর্টস ডেস্ক।। দিল্লির ফিরোজ শাহ কোটলায় বৃহস্পতিবার দিল্লি-হায়দরাবাদের ম্যাচে রান তোলা মোটেও সহজ ছিল না। আগের ম্যাচে সেঞ্চুরি করা ওয়ার্নার ব্যর্থ হয়েছেন। ব্যর্থ হয়েছেন দিল্লির হয়ে সেঞ্চুরি করা পৃথ্বী শ’ও। হায়দরাবাদের হয়ে সেঞ্চুরি করা বেয়ারস্টো ছিলেন ভিন্ন। তার দারুণ এক ইনিংসেই পাঁচ উইকেটের জয় পেয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। পয়েন্ট টেবিলে উঠে গেছে শীর্ষে। প্রথম ম্যাচে হারের পর টানা তিন জয় পেল গত আসরের রার্নাসআপরা।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১২৯ রান তোলে দিল্লি ক্যাপিটালস। দলের অধিকাংশ ব্যাটসম্যানই পাঁচ-দশ করে রান করে আউট হয়ে যান। অধিনায়ক শ্রেয়াস আয়ার কেবল করেন ৪৩ রান। এছাড়া আক্সার প্যাটেলের ব্যাট থেকে ২৩ রান আসে।

জবাবে ব্যাট করতে নামা হায়দরাবাদও দশ-বারো রানের চক্করে পড়ে। ওয়ার্নার-মনিশ পান্ডে ও দিপক হুদা ১০ করে রান করেন। ব্যতিক্রম কেবল বেয়ারস্টো। তিনি ২৮ বলে ৪৮ রানের দারুণ এক ইনিংস খেলেন। শেষে মোহাম্মদ নবী ৯ বলে ১৭ রান করে দলকে জিতিয়ে ফেরেন।

ad

পাঠকের মতামত