রাজনীতিতে নিজের আইডলের কথা জানালেন মিমি
বিনোদন ডেস্ক।। ‘মন জানে না’ ছবির প্রচারের সঙ্গে নির্বাচনী প্রচার সমানতালে করে চলেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। কীভাবে সামলাচ্ছেন, এমন প্রশ্নের জবাবে নায়িকা বললেন, ‘যেমন দেখছেন তেমন করেই করছি।’ যাদবপুরের দায়িত্ব তাকে দেওয়ায় খুবিই খুশি তিনি। মিমি বললেন, ‘কলেজ জীবনে ইউনিয়ন করতে বারণ করা হয়েছিল বাড়ি থেকে ।’ তবে এবার বাড়ির সবাই খুশি। কারণ নায়িকার মামারা অনেকগিন আগে থেকেই তৃণমূল পার্টির সঙ্গে যুক্ত।
রাজনীতিতে জেতার জন্য কোন স্ট্র্যাটেজি নিচ্ছন না তিনি। মিমির বিশ্বাস, এতদিন মানুষ তাকে ভালোবেসেছেন, আগামী দিনেও তাকে আশীর্বাদ করবেন। সব শেষে তার কাছে প্রশ্ন করা হয়েছিল রাজনীতে তার আইডল কে? এক বাক্যে বললেন, ‘আমাদের দিদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কেই-বা হতে পারেন!’




