286764

‘ভেরিফাইড’ সানাই

বিনোদন প্রতিবেদক : শুক্রবার ( ৫ এপ্রিল) বিকাল ৩ টায় মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব সুপ্রভার ফেসবুকে পেজ ভেরিফাইড হয়েছে। ফলে এই অভিনেত্রীর ফেসবুক পেজটি এখন থেকে সুরক্ষিত থাকবে ফেসবুক কর্তৃপক্ষের নজরদারিতে। সানাইয়ের ভেরিফায়েড হওয়া পেজে অনুসারীর সংখ্যা ২ লাখ ১৯ হাজারের বেশি। এছাড়া ভেরিফায়েড হওয়ায় ফেসবুক পেজ ছাড়া বাকি যেসব পেজ সানাই মাহবুব নামে ভুয়া পেজ ও অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে।

এ বিষয়ে সানাই বলেন, ‘আমি খুব আনন্দিত, আমার ফেসবুক ভেরিফায়েড হয়েছে। এখন ফেসবুকে আমাকে চিনতে আমার ভক্তদের সমস্যা হবে না। সেই সাথে আমার নামে সকল ফেইক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে।’ উল্লেখ্য, ২৩ ফেব্রুয়ারি সাবেক এক মন্ত্রীর সাথে বিয়ের বাগদান সম্পন্ন হয়েছে সানাই মাহবুব সুপ্রভার। এ কথা সানাই নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।https://www.facebook.com/sanayeeofficial/

ad

পাঠকের মতামত