286275

মায়ের প্রেমিকের অত্যাচারে ঘর ছাড়ল ৭ বছরের শিশু

ডেস্ক রিপোর্ট।। শিশুটির বয়স কেবল সাত বছর। যে বয়সে লেখাপড়া-খেলাধুলা নিয়ে মেতে থাকার কথা, সেই বয়সে জিমে কাজ করতে হয় তাকে। কাজ বলতে ঘর মোছা, জিনিসপত্র পরিস্কার করা এসব। সেই কাজে সামান্য ভুল হলেই প্রচণ্ড মারধর করা হতো শিশুটিকে। এ নির্যাতন সহ্য করতে না পেরে এক সময় বাড়ি ছেড়ে পালায় সে। গতকাল মঙ্গলবার ভারতের উত্তর প্রদেশ রাজ্যের নয়ডায় এই ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের খবরে বলা হয়েছে, কয়েক বছর আগে শিশুটির বাবা খান মহম্মদ মারা যান। তারপর থেকই জিম মালিক আজাদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে শিশুটির মা শাবানার। তিনি ও তার প্রেমিক আজাদ কয়েক বছর ধরেই ছেলেটির ওপর অত্যাচার চালাতেন। মারধর, অমানুষিক পরিশ্রম করানো, খেতে না দেওয়া সবই চলত পুরোদমে। জিমে কাজ করতে যাওয়া ছাড়া বাকি সময়টা ঘরে বন্দী করে রাখা হতো শিশুটিকে।

মঙ্গলবার জিম থেকে পালিয়ে প্রতিবেশী আসিফের ঘরে গিয়ে লুকায় ছেলেটি। তার গায়ে কাটা দাগ দেখে তাকে পুলিশের কাছে নিয়ে যান তিনি।  এ ঘটনায় অভিযোগ দায়েরের পর শাবানাকে গ্রেপ্তার করা হলেও আজাদ পলাতক রয়েছেন।

ad

পাঠকের মতামত