286581

বাংলাদেশের সাথে আমরাই ছিটমহল সমস্যার সমাধান করে দিয়েছিঃ মমতা

আন্তর্জাতিক ডেস্কঃ ৭০ বছরের ছিটমহল সমস্যা-আমরাই জমি দিয়েছি, আমরাই ছিটমহল সমস্যার সমাধান করে দিয়েছি। অন্য সরকার করেনি, না করেছে কংগ্রেস সরকার, না করেছে সিপিআইএম সরকার, না করেছে বিজেপি সরকার। বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার বিকালে রাজ্যটির কোচবিহার জেলার মাথাভাঙায় নির্বাচনী প্রচারণায় রাখা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মমতা বলেন, এক্সপায়ারি প্রধানমন্ত্রী মোদি বাবুকে জিজ্ঞাসা করুন মমতা ব্যানার্জি না থাকলে ওই ছিটমহল সমাধান থোড়াই হতো! এটা পশ্চিমবঙ্গ সরকার করেছে বাংলাদেশের সাথে। ভারত সরকারকে রাখতে হয় তাই রেখেছে। কারণ বাংলা ভারতের একটা অংশ, তাই একসাথে করেছি। ওদের উন্নয়নের জন্য ১১০০ কোটি রুপি দিয়েছি। জমির অধিকার দেওয়া হয়েছে।

গতকাল বুধবার রাজ্যটির শিলিগুড়িতে নির্বাচনী প্রচারণা থেকে মমতাকে ‘স্পিড-ব্রেকার’ বলে কটাক্ষ করে নরেন্দ্র মোদি অভিযোগ করেছিলেন। স্পিড-ব্রেকার দিদির কারণেই বাংলার উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে, দিদি এ রাজ্যের জন্য কিছুই করেননি, গরীবদের তিনি দাবিয়ে রাখতে চান।মোদির ওই মন্তব্যের পরই ওই দিন বিকালেই কোচবিহার জেলার দিনহাটার জনসভা থেকে তার কড়া জবাব দিলেন মমতা। পশ্চিমবঙ্গে নিজ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের লম্বা ফিরিস্তি দিয়ে মমতা জানান, তার জন্যই আজ ছিটমহলের সমাধান হয়েছে।

ad

পাঠকের মতামত